শ্রীলঙ্কা সফর অনিশ্চিত মাশরাফির

বিশ্বকাপ মিশন শেষে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। এ উপলক্ষে দলের সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন টাইগার দলপতি। সেখানে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে তাকে। কিন্তু সন্ধ্যায় অনুশীলনে নেমেই দলের জন্য দুঃসংবাদ বয়ে আনলেন। অর্থাৎ ফের চোটে পড়েছেন টাইগার দলপতি। তার শ্রীলঙ্কা সফর এখন পুরোপুরি অনিশ্চিত। 

earn money online- https://bit.ly/2R3mxfn  (Promo- 1x_65189)

মাশরাফি এমনিতেই চোটপ্রবণ। সদ্য সমাপ্ত বিশ্বকাপটাও খেলেছেন চোট নিয়েই। কিন্তু শুক্রবার  সংবাদ সম্মেলনে চোট থেকে সেরে উঠার কথাই জানিয়েছিলেন। কিন্তু বোলিং অনুশীলন করতে গিয়ে আবার সেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতেই পড়লেন। 


মাশরাফির ইনজুরির বিষয়টি নিশ্চিত করে দলের ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন বলেন-

‘সেন্ট্রাল নেটে বোলিং করতে গিয়ে বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে মাশরাফি। অবস্থা বেশ গুরুতর বলেই মনে হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।’


আগামী ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা সফরের মূল পর্ব। সেদিন সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। কিন্তু মাশরাফির চোটের যে অবস্থা তাতে এই সফরে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।



ব্যক্তিগত কারণে সাকিব আল হাসান ও লিটন দাস থাকছেন না শ্রীলঙ্কা সফরে। এবার মাশরাফিও যেতে পারছেন না। সবমিলিয়ে বেশ বিপাকেই পড়ে গেল টাইগাররা।


ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্টসহ সকল ধরনের খেলায় আপনার আয় নিশ্চিত করতে 1XBET এ ভিজিট করুন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । আর যারা এখনও 1xbet এ রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/2R3mxfn । রেজিস্ট্রেশন করলেই আপনার প্রথম জমার উপর ১০০% বোনাস পর্যন্ত যা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। আরও বেশী ৩০ % বোনাস পেতে আপনার রেজিস্ট্রেশন এর সময় ব্যবহার করুন এই বোনাস কোডটি । (বোনাস কোড: 1x_65189) 

Comments